×

আন্তর্জাতিক

লাশ পোড়ানোর ঘটনায় মুসলিমদের কাছে ক্ষমা চাইল শ্রীলংকা সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১১:২৭ এএম

লাশ পোড়ানোর ঘটনায় মুসলিমদের কাছে ক্ষমা চাইল শ্রীলংকা সরকার

লাশ পোড়ানোর ঘটনায় মুসলিমদের কাছে ক্ষমা চাইল শ্রীলংকা সরকার। ছবি: সংগৃহীত

করোনা মহামারিকালে মরদেহ সৎকারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পোড়ানোর নির্দেশ দেয়ায় মুসলমানদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে শ্রীলংকা সরকার। মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির। 

প্রতিবেদনটিতে বলা হয়, মন্ত্রীসভা কোভিড-১৯ মহামারি চলাকালে বাধ্যতামূলক মরদেহ পোড়ানোর আদেশ সংক্রান্ত বিষয়ে ক্ষমাপ্রার্থনা করছে।

করোনায় মৃতদের মুসলিম রীতিতে কবর দেয়াকে নিরাপদ বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুসলিমরা শ্রীলংকায় সংখ্যালঘিষ্ঠ। ইসলাম ধর্ম অনুযায়ী, মরদেহ মক্কার দিকে মুখ করে কবর দেয়া হয়। অন্যদিকে বৌদ্ধ ও হিন্দুদের মৃতদেহ সৎকারের জন্য পুড়িয়ে ফেলা হয়। 

মুসলিম কাউন্সিল অব শ্রীলংকার হিলমি আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখন দুই শিক্ষাবিদ-মেথথিকা বিথানেগে এবং চন্না জয়সুমানার বিরুদ্ধে মামলা করব। এ দুজনই করোনা মহামারিতে মুসলিমদের লাশ পোড়ানোর জন্য বাধ্য করেছিল। আমরা এ ঘটনার ক্ষতিপূরণও চাইব। 

করোনা মহামারিকালে লাশ পোড়ানোর জন্য ওই সময়ের শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ প্রশাসন জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে। 

যদিও চলতি মাসে প্রকাশিত একটি বইয়ে এ প্রসঙ্গে গোতাবায়া নিজের পক্ষে সাফাইও গেয়েছেন। তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তখন লাশ পোড়ানোর আদেশ দেয়া হয়েছিল।

আরো পড়ুন: ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২২৯

২০২১ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শ্রীলংকা সফরের সময় বাধ্যতামূলক লাশ পোড়ানো নীতি বন্ধ করে শ্রীলংকা সরকার।   

এর আগে অর্থনৈতিক সঙ্কটের কারণে বিক্ষোভের মুখে পড়ে ২ বছর আগে পদত্যাগ করতে বাধ্য হন গোতাবায়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App