×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে স্কুল বাসে আগুন, ২৫ জন নিহতের আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম

থাইল্যান্ডে স্কুল বাসে আগুন, ২৫ জন নিহতের আশঙ্কা

থাইল্যান্ডে বাসে অগ্নিকাণ্ডে নিহত ২৫। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে একটি স্কুল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। বাসটিতে ৪৪ জন শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। বাসটির একটি টায়ায় বিস্ফোরণের পর দুর্ঘটনাটি ঘটে বলে যানা গেছে। বিস্ফোরণের পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটংতার্ন সিনাওয়াত্রা দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমি এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জেনেছি, যেখানে উথাই থানি প্রদেশের শিক্ষার্থীরা ছিল এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। একজন মা হিসেবে, আমি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। খবর দ্য গার্ডিয়ানের।

থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত জানান, এখন পর্যন্ত ২৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বাসটিতে ৩৮ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক ছিলেন। এখন পর্যন্ত ৩ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। বাকি যারা নিখোঁজ, তাদের বিষয়ে এখনো নিশ্চিতকরে কিছু বলা যাচ্ছে না।

বাসটি উথাই থানি প্রদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সফরে যাচ্ছিল। যাত্রাপথে উত্তর ব্যাংককের একটি মহাসড়কে বাসটির টায়ার বিস্ফোরণ ঘটে এবং সেটি সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা জানান, বাসটি সিএনজি চালিত গ্যাসে চলছিল, যার ফলে দুর্ঘটনায় এর জ্বালানী ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার স্থান থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে বাসটি সম্পূর্ণভাবে জ্বলছিল এবং বিশাল কালো ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়ছিল। উদ্ধারকর্মীরা জানান, আগুন নেভানো হলেও বাসটি সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত ভেতরে লাশ খুঁজে পাওয়া সম্ভব হবে না।

আরো পড়ুন: নতুন করে ১ লাখ সেনা নিয়োগ দেবে রাশিয়া

থাইল্যান্ডের সড়ক নিরাপত্তার রেকর্ড বিশ্বের মধ্যে অন্যতম খারাপ, যেখানে নিরাপত্তাহীন যানবাহন এবং খারাপ চালনার কারণে প্রতিবছর অনেক প্রাণহানির ঘটনা ঘটে।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App