×

আন্তর্জাতিক

ভারতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে পুলিশসহ নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০২:২৭ পিএম

ভারতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে পুলিশসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তীসগড় রাজ্যে গত কয়েক দিন ধরেই নিরাপত্তাবাহিনী এবং পুলিশ চার জেলায় মাওবাদীদমন অভিযান চালাচ্ছে। 

অভিযান চালানোর সময় দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে শনিবার রাত থেকে মাওবাদীদের সঙ্গে গোলাগুলি চলে নিরাপত্তাবাহিনীর। পুলিশ এই সংঘর্ষে চার মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন এক পুলিশকর্মীও। 

গত ৩ জানুয়ারি থেকে মাওবাদীদমন অভিযানে নেমেছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী। নারায়ণপুর, দন্তোওয়াড়া, জগদলপুর এবং কোন্ডাগাঁও জেলায় এই অভিযান চলছে। 

বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে তারা খবর পান অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা জড়ো হয়েছেন। সেই খবর পেয়েই ওই এলাকায় যায় যৌথবাহিনী। জঙ্গল ঘিরে অভিযান শুরু করতেই মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

আইজি আরো জানিয়েছেন, মাওবাদীদের ঘিরে ফেলে যৌথবাহিনী। রাত থেকেই গোলাগুলি আরো জোরদার হয়। তবে মাওবাদীরা সংখ্যায় কতজন ছিলেন তা স্পষ্ট নয়। 

রবিবার সকালে চার মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ডিআরজির হেড কনস্টেবল সন্নু কারমের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App