×

আন্তর্জাতিক

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তর মালুকু উপকূলে এই ভূমিকম্পটি অনুভূত হয়। 

তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, পাশাপাশি সুনামিরও কোনো আশঙ্কা নেই। এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

ভূ-পদার্থবিদ্যা সংস্থা এক্স-এ দেয়া এক পোস্টে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের ৮১ কিলোমিটার (৫০ মাইল) গভীরে। এর গভীরতা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতি আশঙ্কা তুলনামূলকভাবে কম ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশের জনসংখ্যা সাড়ে ২৭ কোটির বেশি এবং এটি প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এ কারণে প্রায়ই ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো বিপর্যয় ঘটতে দেখা যায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App