×

আন্তর্জাতিক

কানের দুলের ভেতর প্রায় ২৩ লাখ টাকার মাদক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ০১:৩৬ পিএম

কানের দুলের ভেতর প্রায় ২৩ লাখ টাকার মাদক!

কানের দুল/ প্রতীকী ছবি

কানের দুলের ভেতর প্রায় ২৩ লাখ টাকার মাদক!
দেশে-বিদেশে সক্রিয় মাদক কারবারিরা। মাদক পাচারে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হাতে ধরাও পড়ছে এসব ধরনের পন্থা। আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে জার্মানে পাঠানো একটি প্যাকেট স্ক্যান করছিলেন জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা। সেখানে একটি কানের দুলের প্যাকেট দেখে সন্দেহ হয় তার। প্যাকেটের গায়ে লেখা ছিল হস্তশিল্পের পণ্য রয়েছে। কিন্তু ভেতরে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন এবং ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন। যার বাজার মূল্য ২২ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় ২৩ লাখ টাকা। মাদকসহ প্যাকেট দুটো গত ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়৷  তবে শুল্কবিভাগ কৌশলগত কারণে বিষয়টি এতদিন গোপন রেখে শুক্রবার (২২ জানুয়ারি) প্রকাশ করেছে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App