×

আন্তর্জাতিক

গোপনীয়তা আইনে ‍সু চির বিরুদ্ধে আরেক মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১১:২২ পিএম

অং সান সু চির বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। ঔপনিবেশিক আমলের আইনটি ভাঙার মামলায় সামরিক সরকারের আনা গণতন্ত্রপন্থি এ নেত্রীর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। দোষী সাব্যস্ত হলে সু চির ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ‍সু চির প্রধান আইনজীবী খিন মং জাও টেলিফোনে রয়টার্সকে জানান, এক সপ্তাহ আগে ইয়াঙ্গনের একটি আদালতে সে এবং তার পদচ্যুত মন্ত্রিসভার তিন সদস্য ও অস্ট্রেলিয়ান অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইনের অধীনে এ মামলা করা হয়েছে।

এ বিষয়ে সামরিক জান্তার একজন মুখপাত্রকে ফোন করা হলেও তিনি কোন উত্তর দেননি বলে রয়টার্স জানিয়েছে। সামরিক জান্তা এর আগে সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি ছোটখাটো অপরাধের মামলা করেছিল। তার মধ্যে অবৈধভাবে বিদেশ থেকে ছয়টি ওয়াকিটকি আনা ও বেআইনী যোগাযোগের জন্য সেগুলো নিজের কাছে রাখা এবং করোনাভাইরাস প্রতিরোধে জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App