×

আন্তর্জাতিক

প্রথমবারের মতো আদালতে সু কি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২১, ০৪:২৮ পিএম

সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার মিয়ানমারের নেত্রী অং সান সু কিকে প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৩ মে) তার আইনজীবী তায়ে মঙ মঙ বলেন, রাজধানী নেপিদোর আদালতে হাজির করার সময় সু কিকে দেখে সুস্থই মনে হয়েছে।

শুনানির আগে সু কি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘণ্টার মতো মুখোমুখি বৈঠকও করেছেন।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু কির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু কিকে। বর্তমানে তাকে নেপিদোর নিজ বাড়িতে গৃহবন্দি রয়েছেন। সু কি ছাড়াও প্রায় চার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভ্যুত্থানের পর থেকে।

সু কির বিরুদ্ধে দুটি আদালতে কয়েকটি মামলা করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই ছোটখাট অভিযোগে। তবে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি করা হয়েছে ঔপনিবেশিক আমলে তৈরি ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর আওতায়। তিনি এ মামলায় দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

এর আগের শুনানিগুলোতে ৭৫ বছর বয়সী সু কিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। এমনকি আইনজীবীদের সঙ্গেও তাকে সরাসরি দেখা করতে বা কথা বলতে দেওয়া হচ্ছিল না। সেনাসদস্যদের উপস্থিতিতে কেবল ভিডিও কলের মাধ্যমে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App