×

জাতীয় পার্টি

সমাবেশ ও বিক্ষোভের ডাক জাতীয় পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম

সমাবেশ ও বিক্ষোভের ডাক জাতীয় পার্টির

ছবি: সংগৃহীত

শনিবার (২ নভেম্বর) রাজধানী ঢাকায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় পার্টি। রাজনৈতিক দলটির চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টির নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই আহ্বান করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়, শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এ ছাড়া জাতীয় পার্টির শীর্ষ নেতারা অনুষ্ঠেয় সমাবেশে বক্তৃতা করবেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে।

জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে নির্দেশনা দিয়েছেন জিএম কাদের। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App