×

খুলনা

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

ছবি: ভোরের কাগজ

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে। ঘটনার পর পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। 

তবে কারা  এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। কারণ উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। 

পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় হঠাৎ করেই পরপর দুই রাউন্ড গুলির বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা। পাশেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সমাবেশ চলছিল। তাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। 

একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, চলতি মৌসুমে দরপত্র আহ্বানকে কেন্দ্র করে একটি চক্র আতংক ছড়াতে এ ধরণের ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করা হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App