×

আইন-বিচার

বার্নিকাটের গাড়িতে হামলার মামলায় সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:০৭ পিএম

বার্নিকাটের গাড়িতে হামলার মামলায় সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি ছিলেন সাদেক খান।

জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন: যতদিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা

মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি হিসেবে জয়ী হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের পক্ষে মনোনয়ন পাননি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App