×

আইন-বিচার

কর ফাঁকির মামলায় তারেক রহমানকে অব্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

কর ফাঁকির মামলায় তারেক রহমানকে অব্যাহতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ (বুধবার) এ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

মামলা থেকে আরো জানা যায়, ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার কর অঞ্চল-৬ এর উপ কর-কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে বলা হয়, তারেক রহমান ২০০২ সাল থেকে ২০০৬ সালের অর্থবছরে বিভিন্ন খাত থেকে এক কোটি সাত ৪৭ হাজার টাকা আয় করেন।

আরো পড়ুন: যে মামলায় জামায়াতে সেক্রেটারিকে অব্যাহতি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App