×

সাহিত্য

মান্না দে’র জন্মশতবর্ষ উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৩:২৬ এএম

মান্না দে’র জন্মশতবর্ষ উদযাপন
কালজয়ী সঙ্গীতশিল্পী মান্না দে’র জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউর ইন্দিরা গান্ধী কালচালারাল সেন্টারে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়। মান্না দে স্মরণে মিউজিক্যাল ট্রিবিউট অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীতশিল্পী ডা. অমিতাভ চন্দ, বাংলাদেশের সঙ্গীতশিল্পী মৃদুলা সমাদ্দার এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক পরিবেশনা করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার মান্না দে ১৯১৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন। সারা জীবনে ৫ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন মান্না দে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাকে দাদা সাহেব ফালকে সম্মাননায় ভূষিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App