×

সাহিত্য

সরকারের কাছে কবি নির্মলেন্দু গুণের আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৮:৫৬ পিএম

সরকারের কাছে কবি নির্মলেন্দু গুণের আবেদন
হত দরিদ্র মানুষদের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন দেশের বরেণ্যে কবি নির্মলেন্দু গুণ। রবিবার (২৯ মার্চ) বিকেল চারটার দিকে তিনি তাঁর ফেসবুক পেজে এ পোস্ট দেন। তাতে তিনি বলেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীর চরের নয়াগাঁও এলাকায় গত পাঁচ বছর ধরে বসবাস করি। এখানে বুড়িগঙ্গা নামে আমার একটি ছোট্ট বাড়িও আছে। আমার বাড়ির আশে-পাশে বেশকিছু দরিদ্র পরিবার বাস করে। এঁদের অনেকেরই দিন আনে দিন খায় অবস্থা। করোনার সংক্রমণ রোধের জন্য ঘোষিত লকডাউনের কারণে ঐ দিনমজুর শ্রেণীর মানুষগুলো খুব বিপদের মুখে পড়েছে। ঘোষিত সরকারী সাহায্য তারা অনেকেই পাচ্ছে না। আমি একটু সচ্ছল এবং এলাকায় ‘সরকারের-লোক’ হিসেবে পরিচিত হওয়ার কারণে এলাকার অভাবী লোকজন আমার কাছে সাহায্য প্রত্যাশা করে ভিড় করছেন। এদের মধ্যে কেউ-কেউ আমার বাড়িটিকে ‘মন্ত্রীর বাড়ি’ বলে মনে করেন। আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য করে আসছি। যদিও প্রয়োজনের তুলনায় তা খুবই কম, তবু ইহাই সত্য। এমতাবস্থায় আমার মাধ্যমে আমার এলাকার দরিদ্র মানুষজনের মধ্যে আর্থিক সাহায্য বিতরণের ব্যবস্থা করা যায় কি? আমি নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারী দলের নেতৃস্থানীয় কেউ না হলেও, আমি দুর্নীতিতে অনভ্যস্ত মানুষ হিসেবেই দেশব্যাপী গণ্য। তাই আমার এলাকার দরিদ্র মানুষজনের কাছে সরকারী সাহায্য পোঁছে দেয়ার ব্যাপারে আমাকে আস্থায় নেয়া যেতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি সরকারের দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করছি ।’ কামরাঙ্গীর চর নয়াগাঁও ২৯ মার্চ ২০২০ https://www.facebook.com/goon.poetlord/posts/523751048315581  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App