×

সাহিত্য

স্বল্প সময়ের গল্প

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৩:৫৭ এএম

স্বল্প সময়ের গল্প

স্বল্প সময়ের গল্প

সারাদিনের কাজকর্ম সব কিছু সেরে,

মন চায় ঘুরে আসি সাগর পাড় দিয়ে।

বাড়ি আমার সাগরের খুব কাছে তাই,

যখন খুশি মন চায় সেথা চলে যাই।

মে মাসে মরা গাছ তাজা হয়ে উঠেছে,

ড্যাফোডিল ফুলগুলো চমৎকার ফুটেছে।

বউ আমার সাথে আজ হাত ধরে হাঁটছে,

মাঝে মাঝে থেমে সে ফুলগুলো ধরছে।

সোহাগে আদরে কত কথা বলছে।

বলছে হঠাৎ সেদিন সে আমাকে,

নিখিলের এত রূপ এত শোভা দেখিতে!

চলে যাবার আগে আর একটু আমার সাথে থাকো,

সাগরের তীরে বসে সূর্যের অবর্ণিত ঝলক দেখো।

বহুদিন ধরে দেখি না তোমার স্মৃতির হাসি,

আজ মন খুলে বল সেই সুখের স্মৃতির গল্প।

তুমি এসেছো আমার জীবনে,

সূর্যের প্রথম ঝলকের মতো।

আমার হৃদয়ে ছুটে চলা অস্থির অশান্তি,

যা মনের গভীরে ঝর্ণার মত ঝরছে।

ঠিক তেমন একটি সময় বসেছ তুমি আমার পাশে।

অবাক হয়ে দেখছে সে আমার মুখের প্রতিচ্ছবি;

একটু ভালোবাসার স্পর্শ এনে দাও আমার জীবনে,

অজানা পথে চলে যেতে চাই আমি তোমার সাথে।

ড্যাফোডিল ফুলগুলো তো ঝরে যাবে কয়েকদিন পরে,

পাতাগুলো ঝরে যাবে শরত এলে।

তুমি আমি চলে যাব কখন কে জানে!

আবেগের ছলে সে বলিল এসব কথা

শুনিবার পরে মোর লাগিল মনে ব্যথা।

চলে তো যেতে হবে জানি তা সবাই

তারপরও কেন মন যেতে নাহি চায়!

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App