×

সাহিত্য

প্রেমের নাম বেদনা

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

প্রেমের নাম বেদনা

প্রেমের নাম বেদনা কবিতা লিখেছেন রহমান মৃধা, সুইডেন থেকে

নিশীথে তোমার চোখের তারা

আলোর ঝিলিক দেয়,

তোমার হাসির রঙে আঁকা

আমার মনের মায়া।

নীরব নিশীথের আকাশে

তোমার স্মৃতি জাগে,

চাঁদের আলোর ছোঁয়াতে

স্বপ্নের ডানা লাগে।

হৃদয়ের গভীরে লেখা

তোমার নামটি চিরকাল,

প্রেমের গানে গাঁথা

তোমার সাথে এই মনজাল।

তোমার স্পর্শে জাগে

ভালোবাসার মধুর স্বাদ,

তোমায় পেয়ে জীবন হলো

অনন্ত সুখের বাঁধ।

এ মনের পথে তুমি

সদা থেকো সাথী,

প্রেমের আলোয় ভরে দাও

আমার ছোট্ট পৃথিবী।

কিন্তু বিধির ইশারায়

বিরহের ছায়া এলো,

স্বপ্নগুলো ভেঙে গেলো

নিঃসঙ্গ রাতের আলো।

তোমার স্পর্শের সুধা

আজ শুধুই স্মৃতির ফ্রেম,

তোমায় ছাড়া একলা পথে

বিরহের সুরে ভাঙে মোর প্রেম।

নিশীথের সেই তারাগুলো

আজও তোমার কথা বলে,

তোমায় পেয়ে হারানোর ব্যথা

মনে কেবল হাহাকার তোলে।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App