×

গণমাধ্যম

মিথিলা ফারজানার নিয়োগ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১০:০২ এএম

মিথিলা ফারজানার নিয়োগ বাতিল

ছবি: সংগৃহীত

কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলার সঙ্গে চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এ ছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে- কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক মো. মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের সঙ্গে চুক্তি বাতিল করেছে সরকার।

অপর আরেকটি প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার প্রটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ শফিকুল ইসলাম। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড ও অন্যান্য সুবিধাসহ প্রটোকল অফিসার–২ পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আরো পড়ুন: বাসসের নতুন প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App