×

মধ্যপ্রাচ্য

এবার গাজা থেকে ইসরায়েলে বিরল রকেট হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

এবার গাজা থেকে ইসরায়েলে বিরল রকেট হামলা

বুধবার ভোরে গাজা থেকে ছোঁড়া দুটি রকেট খোলা জায়গায় পড়েছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তুপে দাঁড়িয়েও বুক চেতিয়ে লড়াই করছেন ফিলিস্তিনি যুদ্ধারা। বুধবার (১১ ডিসেম্বর) ভোর থেকে দফায় দফায় ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা।

হামাসের এ হামলার কথা স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলে বিরল ৪টি রকেট হামলা করা হয়েছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি দাবি ইসরায়েলের।

ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, বুধবার ভোরে গাজা থেকে ছোঁড়া দুটি রকেট খোলা জায়গায় পড়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

পরে আরো দুটি রকেট হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করেছে আইডিএফ। ফিলিস্তিনের রকেট হামলার সময় ইসরায়েলের বেশ কিছু স্থানে সাইরেন বেজে উঠে।

এছাড়া বুধবার সকালে পশ্চিমতীরের নাবলুসে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ইসরায়েলি সেনা আহত হয়েছে। পরে তারা পালিয়ে গিয়ে জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসা নেয়।

আরো পড়ুন : ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি ছাড়ালো ৪৫ হাজার


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App