×

মধ্যপ্রাচ্য

গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ হাসপাতালটিও জ্বালিয়ে দিল ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ এএম

গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ হাসপাতালটিও জ্বালিয়ে দিল ইসরায়েল

গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতাল

ফিলিস্তিনের গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের বর্বর সেনাদের হামলার কঠোর নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।

হামলার ঘটনাকে তিনি ‘ঘৃণ্য যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে উল্লেখ করেন। খবর ইরনার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দু’দিন আগেও যে হাসপাতালে শত শত রোগী স্বাস্থ্যসেবা পাচ্ছিলেন সেটি এখন পুরোপুরি ভস্মিভূত ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার উত্তরাঞ্চলের আহত বা অসুস্থ রোগীদের সেবা দেয়ার মতো কোনো হাসপাতাল বা ক্লিনিক এখন আর অবশিষ্ট নেই।

ইরানের এ মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের জন্য তারা এই হামলা চালিয়েছে।

ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে গত বৃহস্পতিবার বর্বর বিমান হামলা চালায়। এতে হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ অন্তত ৫০ জন প্রাণ হারান।

ইসমাইল বাকায়ি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ এই অঞ্চলে যে গণহত্যা চলছে তার অংশ হিসেবে ইহুদি সেনারা গাজার গুরুত্বপূর্ণ হাসপাতালে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার রাতে হাসপাতালটির আশপাশে ভয়াবহ বিমান হামলা চালিয়ে সেখানকারা পাঁচ স্বাস্থ্যকর্মীসহ অন্তত ৫৩ জনকে হত্যা করে।

এরপর শুক্রবার হাসপাতালটিতে হানা দিয়ে সেখানকার সব ডাক্তার, নার্স, স্টাফ, আহত ও অসুস্থ রোগী এবং সেখানে আশ্রয় গ্রহণকারী ছিন্নমূল মানুষকে জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেয়।

এছাড়াও, এদের মধ্য থেকে ২৯ জনকে ধরে নিয়ে গেছে। হাসপাতালটি খালি করে সেখানে আগুন ধরিয়ে দেয় দখলদার সেনারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App