×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় রুশ ঘাঁটি নিয়ে নাক গলাবেন না: জার্মানিকে রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম

সিরিয়ায় রুশ ঘাঁটি নিয়ে নাক গলাবেন না: জার্মানিকে রাশিয়া

রাশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত

সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি নিয়ে জার্মানিকে হুঁশিয়ার করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি নিয়ে জল্পনা-কল্পনা করার চেয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের উচিত তার দেশে অবস্থিত মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা।

সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি থাকা উচিত নয় বলে জার্মানির শীর্ষ এ কূটনীতিকের মন্তব্যের জেরে জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে এ মন্তব্য করেছেন। খবর তাসের।

রাশিয়ার এ শীর্ষ কূটনীতিক টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, মার্কিন সামরিক ঘাঁটি হোস্ট করা একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ঘাঁটি নিয়ে মাথা ঘামাচ্ছেন। আমার একটি প্রশ্ন আছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী কি তার দেশে থাকা মার্কিন ঘাঁটি নিয়ে ওয়াশিংটনকে এই ধরনের উদ্বেগ প্রকাশ করবেন?

রাশিয়ার বাইরে বিভিন্ন দেশ নিয়ে কাজ করা তাদের গোয়েন্দা বিভাগ এর আগে বলেছিল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, যাতে সিরিয়া থেকে রুশ সামরিক বাহিনী সরিয়ে নেয়া হয়।

আরো পড়ুন : ইউরোপে ৩০ শতাংশ কমেছে রাশিয়ার গ্যাস সরবরাহ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App