×

ময়মনসিংহ

লোকাল ট্রেন চালুর দাবিতে ট্রেন আটকিয়ে বিক্ষোভ

Icon

তিলক রায় টুলু, পূর্বধলা নেত্রকোনা থেকে

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

লোকাল ট্রেন চালুর দাবিতে ট্রেন আটকিয়ে বিক্ষোভ

বিকল্প পথে চলাচল করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে যাত্রীরা।

ময়মনসিংহ-জারিয়, ময়মনসিংহ-মোহনগঞ্জ, ময়মনসিংহ- ভৈরব রেলপথে গত সাতদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকায় এ রেলপথে চলাচলকারী সাধারণ যাত্রী ও চাকুরিজীবীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। রবিবার (৮ ডিসেম্বর) রাতে লোকাল ট্রেন চালুর দাবিতে ঢাকাগামী কম্পিউটার ট্রেনটি ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে আটকিয়ে বিক্ষোভ করেছে সাধারণ যাত্রীরা। 

খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা কর্মী ও স্টেশনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। ট্রেন চালুর বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় বক্তারা বলেন, ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে। এছাড়া সম্প্রতি ডিসেম্বর মাস থেকে ময়মনসিংহ-জারিয় ও  ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে চলাচলকারী লোকাল ট্রেনগুলো বন্ধ হয়ে গেছে। এতে করে বিকল্প পথে চলাচল করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে যাত্রীরা।

এছাড়া রেলওয়ের ওপর নির্ভরশীল বিভিন্ন ধরনের হকার, বাদাম বিক্রেতা, চা সিগারেট বিক্রেতা সবাই বেকার হয়ে পড়ছে। ফলে দ্রুত বন্ধ লোকাল ট্রেনগুলো চালু করার দাবি করে আসছে সাধারণ যাত্রীরা। 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ালিউল্লাহ রুবেল, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, লোকমান মিয়া, শহিদ মিয়া, মামুন মিয়া নূরুল্লাহ বাবু, মো. রমজান আলী, রুবেল হোসেন, তারু মিয়া, আছর আলী, কমল মিয়া, রিপন মিয়া প্রমুখ। 

আরো পড়ুন : পূর্বধলা ও শ্যামগঞ্জ মুক্ত দিবস আজ

গৌরীপুর জংশনের সহকারী স্টেশন মাস্টার বাপ্পি চন্দ্র দাস বলেন, জনবল সংকটের কারণে করোনাকালীন থেকে ময়মনসিংহ-ভৈরব রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সম্প্রতি জনবল সংকটের কারণে ময়মনসিংহ জারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশন স্টেশনে ৬টা ৩৩ মিনিটে যাত্রা বিরতি করে। এ সময় বিক্ষোভকারীরা ১০ মিনিট সময় ট্রেনটি আটকিয়ে বিক্ষোভ করে।

এ সময় আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তিনি আরো বলেন, আমরা লোকাল ট্রেন চালুর দাবির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App