×

জাতীয়

রওশন এরশাদের জন্য দোয়া চাইলেন কাজী মামুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৪:৪৩ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের জন্য দেশবাসী এবং জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মীর কাছে দোয়া প্রার্থনা করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ট্রাস্টের সব সদস্য ও পল্লীবন্ধুর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার জন্য আহবান জানান তিনি।

এদিকে ট্রাস্টের পক্ষ থেকে শুক্রবার রাজধানীর হাইকোর্ট মাজারস্থ মসজিদে বাদ জুমা রওশন এরশাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে জাতীয় পার্টির সব স্তরের নেতাকর্মী ও সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

অন্যদিকে শুক্রবার দেশব্যাপী মসজিদে মসজিদে বাদ জুমা সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের দোয়া ও মিলাদ আয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App