×

জাতীয়

গুরুতর অসুস্থ অবস্থায় মির্জা ফখরুলের মা হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ১২:২৯ পিএম

গুরুতর অসুস্থ অবস্থায় মির্জা ফখরুলের মা হাসপাতালে ভর্তি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে উত্তরার ছেলের বাসায় হঠাৎ (ফাতিমা আমিন) অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী। তিনি বলেন, স্যারের মা সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আত্মীয় স্বজনরা মায়ের পাশে রয়েছেন। ৮৬ বছর বয়সী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন এরশাদ সরকারের আমলে মন্ত্রী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App