×

জাতীয়

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন মনোয়ার হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ এএম

প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন মনোয়ার হোসেন

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ড. মো. মনোয়ার হোসেনকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০ এ পদক দেওয়া হচ্ছে। ছবি : ভোরের কাগজ

বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মো. মনোয়ার হোসেনকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০ এ ভূষিত করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের চেতনা চত্বরে জমকালো এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। বিজয়ের ৫০ বছর আর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশবরেণ্য পরিবেশবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুরুতে সিনথিয়া ও তার দলের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রকৃতি বিষয়ক গান করেন খায়রুল ওয়াসি ও অনন্যা। গানের পরে দেখানো হয় প্রাণ-প্রকৃতি নিয়ে একটি তথ্যচিত্র।

প্রজাপতি, মৌমাছি, ফড়িংসহ বিভিন্ন কীটপতঙ্গ সংরক্ষক ও গবেষক ড. হোসেনের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App