×

জাতীয়

এ বছরই চালু হচ্ছে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২, ০৩:০৫ পিএম

এ বছরই জনগণের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল। এতে প্রায় আড়াই শতাংশ প্রবৃদ্ধি বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল চলতি বছর খুলে দেয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পটি ২০২২ সালের জুনে, ২০২২ সালের অক্টোবরে কর্ণফুলী টানেল এবং ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল খুলে দেওয়া হবে।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চালু হবে জুনে। চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল চালু হবে ২০২২ সালের অক্টোবরে। আর চলতি বছরের ডিসেম্বরে চালু হবে মেট্রোরেল। শুধু পদ্মা সেতু চালু হলেই এক দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি বাড়বে। মেট্রোরেল নিয়ে এখনও প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়নি। এটা চালু হলে পণ্য পরিবহন বাড়বে। সব মিলিয়ে প্রবৃদ্ধিও বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App