×

জাতীয়

৫ কোটি টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০২:২৬ পিএম

৫ কোটি টাকার ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ

মঙ্গলবার গভীর রাতে নাফ নদীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে। টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার (৪ জানুয়ারি) গভীর রাতে নাফ নদীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই ক্রিস্টাল মেথ আটক করে। যার বাজারমূল্য ৫ কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন সাবরাং বিওপি’র দায়িত্বাধীন লবণের মাঠ এলাকার ৫ নম্বর সুইচ গেটের আশেপাশে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে।

এ সময় বিজিবির বিশেষ টহল দল তল্লাশি চালিয়ে সুইস গেটের পানির নিচে পিলারের সঙ্গে লুকিয়ে রাখা অবস্থায় কালো পলিথিনের ১টি ব্যাগ উদ্ধার করে। এই ব্যাগের ভেতর থেকেই ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App