×

জাতীয়

রাণীনগরে ৭ মামলার আসামি ফরহাদ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৬:১৫ পিএম

রাণীনগরে ৭ মামলার আসামি ফরহাদ গ্রেপ্তার

শুক্রবার নওগাঁর রাণীনগরে গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেনের সঙ্গে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা। ছবি: ভোরের কাগজ।

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭ মামলার আসামি ফরহাদ হোসেন (৩৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বোদলা গ্রামের রক্তদহ বিল এলাকার মাঠ থেকে ওয়ারেন্ট মূলে ও চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে শহিদ টাকুর ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও গরু চুরি মামলার পলাতক আসামি ফরহাদ হোসেন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোদলা গ্রামের রক্তদহ বিল এলাকার মাঠে রাণীনগর থানার এসআই সাজ্জাদ হোসেন ও এএসআই সোহেল মান্নান ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরহাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মাঠের জমির মধ্যে কাদাপানিতে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

ওসি জানান, গ্রেপ্তার ফরহাদের বিরুদ্ধে মাদক, চুরি, অপহরণসহ ৭ টি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত ফরহাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App