×

জাতীয়

মেঘনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম

কুমিল্লার মেঘনায় মানিকারচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন (৩৭) সহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদি শহিদ আহমেদ।

জানা যায়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণকালে মানিকাচর ইউনিয়নে সহিংসতা ও গুলিবিদ্ধের ঘটনা ঘটে। এ সময় মোবারক হোসেনের ছেলে নিরব হাসান (২৫) নিহত হয়।

পরে নিহতের ভাই সহিদ মিয়া বাদি হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ আরও ৯ জনের নাম উল্লেখ করে কুমিল্লা সিনিয়র আমলি আদালতে মামলা করেন। এ দিকে আসামীরা উচ্চ আদালতে ৬ সপ্তাহ জামিন নেন।

পরবর্তীতে তারা জামিনের মেয়াদ শেষ হলে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এতে তাদের জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App