×

জাতীয়

মামলার পরদিনই গুরুদাসপুরে ধর্ষক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ পিএম

মামলার পরদিনই গুরুদাসপুরে ধর্ষক আটক

মঙ্গলবার আহম্মেদপুর এলাকা থেকে নাটোরের গুরুদাসপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণকারী মেহেদী হাসান আটক। ছবি : ভোরের কাগজ

নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মো. মেহেদী হাসানকে (২২) ২৪ ঘণ্টার মধ্যে আহম্মেদপুর এলাকা হতে আটক করেছে নাটোর র‌্যাব-৫।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন আহম্মেদপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ওই অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে। আটককৃত আসামি মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

গত ৩০ জানুয়ারি নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে মেহেদী হাসান। গুরুতর রক্তাক্ত অবস্থায় আহত ওই স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযুক্ত মেহেদী হাসানের নামে মামলা দায়ের করেন।

পড়ুন : নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিকে আটকের চেষ্টা করছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাব-৫ এর সহযোগিতায় আসামিকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App