×

জাতীয়

স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ এএম

স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়ায় স্ট্রিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন (২০) মারা গেছে। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীনের শ্বশুর মাহবুবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আকতার হোসেন (৫০) ও মাইনুদ্দিন (২২)।

তিনি জানান, জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে শাহীনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পঞ্চগড়ে। স্ত্রী মাহবুবা আক্তারকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকত। ছয় মাস আগেই বিয়ে করা শাহীন ক্রেন ড্রাইভার হিসেবে ওই কারখানায় কাজ করত।

দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে ইনস্টিটিউটে নিয়ে যাওয়া রায়হান জানান, তারা কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে কাজ করত। মঙ্গলবার রাত আটটার দিকে তারা তিনজন কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল। এ সময় হঠাৎ ভাট্টির ভেতর বিস্ফোরণ হয়। এতে ভাট্টিতে থাকা গলিত লোহা তাদের তিনজনের শরীরে ছিটকে পড়ে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, শাহীনের শরীরের ৯৫ শতাংশ, মাইনুদ্দিনের ৫৪ ও আক্তারের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাও আশঙ্কজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App