×

জাতীয়

আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০১:০৭ পিএম

আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

সোমবার আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি শরিফ আহমেদকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ছবি : ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিটসহ শরীফ আহমেদ (৩৫) নামের এক চিহ্নিত টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আজ সোমবার (৭ মার্চ) সকালে রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। আটক শরীফ পৌরশহরের রাধানগর গ্রামের দুদু মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে নিরাপত্তাচৌকির সহকারি পরিদর্শক আমিরুল ইসলাম জানান, শরীফ দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারির সাথে যুক্ত। আজ সোমবার সকালে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২০টি আসনের ১০টি টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় শরীফের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App