×

জাতীয়

হামলার প্রতিবাদে নীলক্ষেতে আজ সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৮:৩৯ এএম

হামলার প্রতিবাদে নীলক্ষেতে আজ সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করে ইডেন কলেজের ছাত্রীরা

হকার ও ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধনের ডাক দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে কেনাকাটা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। এতে আটজন সাংবাদিকসহ ৪০ জন আহত হন। তবে সকাল থেকে সংঘর্ষ শুরু হলেও দুপুরে অ্যাকশনে নামে পুলিশ। শিক্ষার্থীদের বিক্ষোভে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে পুলিশ। এতে মঙ্গলবার গুরুতর আহত নাহিদ নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, দুপুরে ইডেন কলেজের ছাত্রীরা ঢাকা কলেজের সমর্থনে সড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকেন। পরে বুধবার সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App