×

জাতীয়

পাচারের টাকা দেশে আনার সুযোগ দিচ্ছে সরকার: কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৭:৩৫ পিএম

বাংলাদেশের অনেক টাকা বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করের মাধ্যমে এই টাকা ফেরত আনার সুযোগ দিয়েছে সরকার। আমরা এর সুফল পেতে পারি। সুফল না পেলে সুযোগ উঠিয়ে নেয়া হবে।

শনিবার (১১ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কর প্রদানের মাধ্যমে পাচার হওয়ায় ফেরত আনার ঘোষণায় পাচারকারীরা আরও উৎসাহী হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, দেশের অনেক টাকা পাচার হয়েছে। অন্যান্য দেশে এই ধরনের সুযোগ দেয়া হয়। আমরাও দিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মুক্তিযুদ্ধ বিষযক সম্পাদক মৃনাল কান্দি দাশ, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এএসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখুন তালিকা

এএসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখুন তালিকা

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আ. লীগ

রাশেদ খাঁন বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আ. লীগ

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন ইসি

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন ইসি

‘গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়’

‘গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App