×

জাতীয়

ডিসি অফিসে ৩ জুলাই থেকে ম্যানুয়ালি আবেদন নেয়া বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৫:৩৯ পিএম

ডিসি অফিসে ৩ জুলাই থেকে ম্যানুয়ালি আবেদন নেয়া বন্ধ

প্রতীকী ছবি

সেবা কেবলমাত্র www.land.gov.bd-এই ই-মেইল ঠিকানায় কিংবা ১৬১২২ হটলাইন নম্বরে

আগামী ৩ জুলাই থেকে জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুমে (কালেক্টরেট) যে কোনো ধরনের খতিয়ান বা মৌজা ম্যাপসংক্রান্ত সেবার জন্য কাগজের আবেদন নেয়া বন্ধ করতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এখন ভূমিসেবা প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল ল্যান্ড রেকর্ডস সিস্টেম ব্যবহার করে নাগরিকরা খতিয়ান বা মৌজাম্যাপ সংক্রান্ত যে কোনো সেবার জন্য আবেদন করতে পারছেন। সেবা গ্রহীতারা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি অফিস কাউন্টার থেকে অথবা ডাকযোগে ডেলিভারি গ্রহণ করতে পারছেন।

এছাড়া, সার্ভিস চার্জ বা ডাকমাশুলসহ সব ধরনের প্রযোজ্য ফি অনলাইনের মাধ্যমে দিতে পারছেন তারা। তাই জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম সংক্রান্ত সেবা দিতে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন করারও প্রয়োজন হচ্ছে না। ১৬১২২ হটলাইন নম্বরে ফোন করেও গ্রাহকরা একই সেবা নিতে পারছেন।

তবে এখনও কিছু জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রেকর্ডরুম থেকে খতিয়ানের স্বাক্ষরিত কপি বা মৌজাম্যাপ সংক্রান্ত সেবার আবেদন ডিজিটাল ল্যান্ড রেকর্ডস সিস্টেমস (www.land.gov.bd) ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App