×

জাতীয়

টাঙ্গাইলে গাড়িচাপায় অটোচালক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৮, ০১:০৭ পিএম

টাঙ্গাইলে গাড়িচাপায় অটোচালক নিহত
টাঙ্গাইলের মধুপুরে গাড়িচাপায় হাফিজুর রহমান নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মধুপুর গোলাবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর উপজেলার চাকন্ড ভট্রবাড়ী গ্রামের ঈমান আলীর ছেলে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমাইয়া নামে অটোরিকশার এক যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে একটি গাড়ি জামালপুরের দিকে যাচ্ছিল। মধুপুর গোলাবাড়ী এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাফিজুর মারা যায়। আহত হন সুমাইয়া নামে এক কিশোরী। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App