×

জাতীয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দেশ: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৫:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দেশ: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আটতলা অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দেশ। নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এছাড়া, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়াকে শায়েস্তা করতে গিয়ে পশ্চিমা দেশগুলো বিশ্ববাসীকে শাস্তির মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আটতলা অফিস ভবন এবং একই সময় ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ উদ্বোধন শেষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার বিবেচনায় এটা ‘মানবাধিকার লঙ্ঘনের শামিল’।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকেও ভুগতে হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা আরোপ করে কখনও কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না। সেটা নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন। তাই নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করা উচিৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App