×

জাতীয়

পৌনে তিন কোটি টাকা জরিমানা দিল তিন মোবাইল অপারেটর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৮:৩৭ পিএম

পৌনে তিন কোটি টাকা জরিমানা দিল তিন মোবাইল অপারেটর

রবি, গ্রামীণফোন ও বাংলালিংক। ছবি: ভোরের কাগজ

অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় জরিমানার দুই কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর- রবি, গ্রামীণফোন ও বাংলালিংক।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, রবি দুই কোটি ১০ লাখ, গ্রামীণফোন ৫২ লাখ ৫০ হাজার এবং বাংলালিংক ১৫ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করেছে। গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবি পে-অর্ডারের মাধ্যমে জরিমানার এই অর্থ পরিশোধ করে।

অবৈধ ভিওআইপির অভিযোগে গত ১২ জুন চার মোবাইল অপারেটর- গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে সাড়ে সাত কোটি টাকা জরিমানা করে বিটিআরসি। ৩০ জুনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়। দেরিতে হলেও তিন বেসরকারি অপারেটর তাদের জরিমানার অর্থ পরিশোধ করেছে। সরকারি অপারেটর টেলিটক জরিমানার পাঁচ কোটি টাকা এখনও পরিশোধ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App