×

জাতীয়

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার চায় জাতীয় পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ১২:৫৪ পিএম

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার চায় জাতীয় পার্টি

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: ভোরের কাগজ

জাতীয় নির্বাচনের আগে সব দলের সমন্বয়ে একটা নির্বাচনকালীন সরকার ব্যবস্থার সুপারিশ করেছে জাতীয় পার্টি।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে দলের চেয়ারম্যান ড. এম এ মুকিতের নেতৃত্বে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে এ সুপারিশ করেন। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এছাড়া, দলের অন্য দাবিগুলোর মধ্য রয়েছে, ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোটদান, বিভাগওয়ারী একেক দিনে ভোট করা, সংখ্যালঘুরা ভোটের আগে, পরে যাতে নির্যাতিত বা নিপীড়িত না হয় সেদিকে বিশেষ নজর দেয়া, না-ভোটের ব্যবস্থা রাখাসহ একগুচ্ছ দাবি।

জাতীয় পার্টির নেতাদের উদ্দেশে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ইসি। তবে যেসব দাবি রাজনৈতিক বা সাংবিধানিক সেগুলো সরকারের সঙ্গে আলোচনা করা উচিৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App