×

জাতীয়

দুই মামলায় রফিকুলের সাক্ষ্যগ্রহণ পেছাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৩:০৩ পিএম

দুই মামলায় রফিকুলের সাক্ষ্যগ্রহণ পেছাল

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে রাজধানীর মতিঝিল ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামিক শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে।

আজ সোমবার (২৯ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। তবে এদিন আদালতে কোন সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে, ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরদিন সৈয়দ আদনান হোসেন রফিকুল ইসলাম মাদানী ও মাহমুদুল ইসলাম মতুর্জার বিরুদ্ধে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

বাদী মামলায় অভিযোগ করেন, আসামিরা রাষ্ট্র, সরকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননা ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। একই অভিযোগে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করেন র‌্যাবের ডিএডি আব্দুল খালেক।

সেই মামলার এজাহারে বলা হয়, আসামি গত ১০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ১০টায় গাজীপুরের গাছা থানার কলমেশ্বরে ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে রাষ্ট্র তথা সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিদ্বেষমূলক বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App