×

জাতীয়

পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে টিয়ারশেল নিক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ পিএম

পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে টিয়ারশেল নিক্ষেপ

শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ দুই শতাধিক আহত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর নিশ্চিত করেন ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আল আমিন। তিনি বলেন, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে পৌঁছলে সংঘর্ষ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের সময় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App