×

জাতীয়

চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ পিএম

চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ছবি: সংগৃহীত।

শারীরিক অসুস্থতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিএসএমএমইউ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দিল্লি যান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ড. মোমেনের দিল্লি সফর চূড়ান্ত ছিল। রবিবার ড. মোমেন নিজেও জানিয়েছিলেন তিনি দিল্লি যাচ্ছেন। সোমবার অসুস্থ হওয়ায় তিনি দিল্লি সফরে যেতে পারেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ড. মোমেন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ভার্টিগোজনিত ((ঝিমুনি) রোগে ভুগছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুখ বেড়ে যাওয়ায় সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যেতে পারেননি তিনি। মঙ্গলবার বিএসএমএমইউ হাসপাতালের অধ্যাপক ডা. ফজলুর রহমানের কাছে চিকিৎসা নেন। এ সময় তাকে কয়েকটি টেস্ট করানো হয়। আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) টেস্টের রিপোর্ট দেয়া হবে। সে অনুযায়ী চিকিৎসা নেবেন তিনি।

অন্য একটি সূত্র জানায়, সম্প্রতি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাওয়া নিয়ে এক বক্তব্য ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়ে সফর থেকে বাদ পড়েছেন ড. মোমেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App