×

জাতীয়

আ. লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৮ পিএম

আ. লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু
আ. লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু

শনিবার সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখা হাসিনা সহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সবাই দাঁড়িয়ে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করেন। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। সভার শুরুতে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে রানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অন্যদের মধ্যে বোর্ডর সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ অংশ নিয়েছেন। প্রসঙ্গত, এই সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, তিনটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা ও ১৩৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন চুড়ান্ত করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ৫ মে থেকে কুমিল্লার এসব স্থানীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল। এর আগে গত ২৫ এপ্রিল কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কুসিক নির্বাচন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App