×

জাতীয়

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গ্রন্থ প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯ পিএম

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গ্রন্থ প্রদর্শনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমিতে তিনদিনব্যাপী গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ভোরের কাগজ

আগামী ২৮শে সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে বাংলা একাডেমি সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলায় তিনদিনব্যাপী গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থের পাশাপাশি তাকে নিয়ে রচিত ও সম্পাদিত গ্রন্থাবলী প্রদর্শিত হয়েছে।

গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গ্রন্থ-প্রদর্শনীতে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, সচিব এ.এইচ.এম. লোকমান প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা সফল জননায়ক ও রাষ্ট্রনায়কের পাশাপাশি একজন অসামান্য লেখকও। তার গ্রন্থাবলীতে বাংলার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, স্বপ্ন ও সংগ্রাম অসাধারণ ব্যঞ্জনায় ভাস্বর হয়েছে।

তারা বলেন, বাংলা একাডেমি শেখ হাসিনার শুভ জন্মদিনকে কেন্দ্র করে প্রতি বছর যে আনন্দ-আয়োজনের উদ্যোগ গ্রহণ করে তার অন্যতম শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থ এবং তাকে নিয়ে রচিত ও সম্পাদিত গ্রন্থের প্রদর্শনী। আমরা আশা করি এই প্রদর্শনীর মধ্য দিয়ে উত্তরপ্রজন্ম শেখ হাসিনার লেখকসত্তার সঙ্গে পরিচিত হবে এবং তার চিন্তা ও দর্শন উপলব্ধি করতে সক্ষম হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App