×

জাতীয়

কাঁঠালবাগানে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭ এএম

রাজধানীর কাঁঠালবাগানে ধারালো অস্ত্রের আঘাতে শিপন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। ফ্রিজ মেরামতের দোকানে কাজ করতো সে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় মসজিদ গলিতে রক্তাক্ত অবস্থায় শিপনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

চাঁদপুর হাজীগঞ্জ রাজারগা গ্রামের মহিবর রহমানের ছেলে শিপন। বর্তমানে পরিবারের সঙ্গে গ্রীনরোড স্টাফ কোয়াটারে থাকতো।

তার স্বজনরা অভিযোগ করেন, একই এলাকার স্বাধীন নামের এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাতে কলাবাগান কাঠালবাগান বাজার মসজিদ গলিতে স্বাধীন নামে এক কিশোর শিপনকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে শিপন মারা যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ এখনো জানতে পারেনি।

এ ঘটনায় স্বাধীনের মা-বাবা ও ভাই পুলিশ হেফাজতে আছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App