×

জাতীয়

তৃতীয় দফা করোনা আক্রান্ত মেয়র আতিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১২:৫৪ পিএম

তৃতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

ডিএনসিসি মেয়র তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালে ১ ফেব্রুয়ারিতে আবারও দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App