×

জাতীয়

আশুলিয়ায় ইফাদ গ্রুপের কেক কারখানায় অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০১৮, ১১:৫৫ এএম

আশুলিয়ায় ইফাদ গ্রুপের  কেক কারখানায় অগ্নিকাণ্ড
আশুলিয়ায় ইফাদ গ্রুপের কেক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৬টার দিকে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ শিল্প পার্কে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ইফাদ গ্রুপের কেক প্লান্টের তৃতীয় তলা থেকে আগুন দেখতে পায় কারখানার নিরাপত্তা কর্মীরা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেশি হলে সাভার ও ধামরাই থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের জোন-৫ এর কমান্ডার আনোয়ারুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App