×

জাতীয়

ঢামেকের বহির্বিভাগ সংলগ্ন রাস্তা থেকে ভ্রুণ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৭:৫১ পিএম

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ সংলগ্ন রাস্তা থেকে একটি ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধারের পর ভ্রুণটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে বিকেলে ভ্রুণটি উদ্ধার করা হয়। হাসপাতালটির বহির্বিভাগে সংলগ্ন রাস্তার পাশের ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতাল থেকে বা বাইরের কেউ ভ্রুণটি ড্রেনে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ভ্রুণটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, মায়ের পেটে থাকাকালে এর বয়স হয়েছিলো আনুমানিক ৬ মাস। ভ্রুণটি মেয়ে বলে কিছুটা বুঝা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App