×

জাতীয়

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ০১:৫১ পিএম

কয়েকদিনের টানা বর্ষণের ফলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রোববার দুপুর ১২টায় খোয়াই নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ অবস্থায় শহররক্ষা বাঁধের অন্তত ৫টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায়ও কয়েক দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। ফলে দু’দিন ধরে নদীতে পানি বাড়ছিল। রোববার সকাল থেকেই হঠাৎ করে নদীর পানি বিপদসীমার উপরে উঠতে শুরু হয়। দুপুর ১২টায় শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপরে চলে যায়। কিন্তু প্রায় ১ ঘণ্টা ধরে বাল্লা সীমান্তে নদীর বাংলাদেশ অংশে পানি স্থির রয়েছে। তিনি বলেন, নদীর পানি শহর অংশে আরও কিছু বাড়তে পারে। বাল্লায় কমতে শুরু করলে বিকেলে শহর অংশের পানি কমতে পারে। এখনও পর্যন্ত ভাঙনের কোনো আশংকা নেই। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলোও ইতোমধ্যে মেরামত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App