×

জাতীয়

মাদরাসার শিক্ষককে অধ্যক্ষ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৫:০৬ পিএম

মাদরাসার শিক্ষককে অধ্যক্ষ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি: মো.শামছুদ্দিন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর মাহমুদিয়া ফাজিল মাদরাসার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শামছুদ্দিনকে তার পদবিতে অধ্যক্ষ ও অধ্যাপক ব্যবহার না করতে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আল-মামুন একটি দেওয়ানী মামলায় পিটিশনের প্রেক্ষিতে সিঙ্গাইর সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক মো. আল-ইমরান খান বুধবার (২৩ নভেম্বর) দুপুরে শুনানি শেষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে মো. শামছুদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে পদবিতে সরাসরি অধ্যক্ষ, সেই সঙ্গে অধ্যাপক পদ ব্যবহার করতে পারবেন না বলে বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো. আ. জলিল মিয়া জানান।

তিনি আরো জানান, মো. শামছুদ্দিন ক্ষমতার অপব্যবহার করে মাদরাসার ব্যানার-ফেস্টুন ও অফিসিয়াল কাগজপত্রে নিজেকে সরাসরি অধ্যক্ষ পরিচয় দিয়ে প্রতারণাসহ এলাকায় বিতর্কের জন্ম দিয়েছেন। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আদালত এ আদেশ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App