×

জাতীয়

ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১২:০৬ পিএম

ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: ভোরের কাগজ

কবি, লেখক-সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী তোফাজ্জল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ (৫ ডিসেম্বর)। ‘রক্ত স্মরণে আমরা আজিকে তোমারে স্মরণ করি’ গানটি তার রচনা। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৩ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।

ভাষা সংগ্রামী তোফাজ্জল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মারকগ্রন্থ প্রকাশিত হচ্ছে। স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন কবি, গবেষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক।

১৯৩৫ সালে ৯ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন তোফাজ্জল হোসেন। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামসহ ভাষা আন্দোলনের একজন বিশিষ্ট কবি ও গীতিকার হিসাবে ভূমিকা পালন করেছেন তিনি। ক্রীড়া, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতাসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছয় দশক ধরে তার বলিষ্ঠ পদচারণা ছিল।

তোফাজ্জল হোসেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। পরবর্তীতে, ১৯৬৭ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি বিশ্বব্যাংক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বিআইডিএস ও বাংলা একাডেমির ফেলো ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App