×

জাতীয়

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০১:২২ এএম

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

ছবি: ভোরের কাগজ

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের রাসেল স্কোয়ার ট্রাফিক পুলিশ বক্সের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন খোকন (৩৫) নামের এক রিকশাচালক।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার এসআই নজরুল ইসলাম ভোরের কাগজকে জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহতদের পরিচয় জানাসহ বিস্তারিত আমরা খতিয়ে দেখছি।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রাসেল স্কোয়ারে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক রিকশাকে চাপা দেয়। এতে ২ জন ঘটনাস্থলে মারা যান। নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, এই ঘটনায় আরও ১জন আহত হয়েছেন। আহত সেই রিকশাচালককেও প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রিকশাচালক খোকনকে ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App